মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

সব কিছু সহজ নয়

সব কিছু সহজ নয়


বাবলু আহির


খুব সহজেই আকাশ হওয়া যায়

নদী হতে সময় লাগে

ঢেউ হওয়া যায় খুব সহজেই

মাঝ সমুদ্র হতে সাহস লাগে।


আমি নদীর কাছে গেছি

সে আমাকে না চেনার ভান করেছে

মুখ তুলেছি আকাশের দিকে

আকাশ হেসেছে নীল হাসি।


মাটির দিকে তাকিয়েছি

তাকে খুব তৃষ্ণার্ত লেগেছে

নদী ফিরবে না কোনো দিন

ও যে জোয়ার ভাটা খেলতে চায়।


কোন মন্তব্য নেই: