শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

দ্বৈত শাসন

দ্বৈত শাসন

বাবলু আহির

এই তো সেদিন উৎসবের দিনগুলোতে
বৃষ্টি ভেজা শীত অনাহূতের মতো
হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিল বাংলায়।

শরতের নির্ধারিত সময়ের দখল নিতে
নয়তো অকাল বোধন দেখার ইচ্ছে নিয়ে
অতিথি হয়েছিল পুজোর কটা দিন!

উৎসবে মাতোয়ারা মানুষের ঢল দেখে
সেই যে মুখ লুকিয়েছে
দক্ষিণ বঙ্গে এখনো তার পাত্তা নেই।

বাংলার গ্যালারি ভরা মৌসুমির দর্শক
ছয় খেলোয়াড় প্রকৃতি সাজায়
একেক রূপ ও রঙের ছটায়।

হেমন্তের শেষ বিকেলটাও ঘামছে
দ্বৈত শাসনের ক্ষমতাহীন নবাব
কান ধরে ওঠবস করে
আর আমরা ভাবছি ব্যায়াম করছে!


কোন মন্তব্য নেই: