শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

কবিতা

ভ্রম


বাবলু আহির


একটা আচমকা আওয়াজ

আমি কিছু একটা হারিয়ে ফেললাম

একবার মনে হলো কাব্য লিখি

হাতে কলম ধরতেই মনে হলো এটা অসময়।


একটা আর্তনাদ

আমি থমকে গেলাম

মনে হলো ও আমার ভ্রম

স্নায়ু কেঁপে উঠতেই মনে হলো জায়গাটা ভালো নয়।


একটা উল্লাস

আমার গা গুলিয়ে উঠলো

মনে হলো আমার ঘরে ফেরা উচিত

অজ্ঞান হওয়ার আগেই, এখানে দাঁড়িয়ে থাকা বোকামি।

কোন মন্তব্য নেই: