খেয়াল খুশির বৃষ্টি
বাবলু আহির
নিয়ম করে ওষুধ খেতে পারিনা বলে
সহ্য করি যন্ত্রণা এর ওর
তবুও কেন যে রোজ একই যন্ত্রণা
আমাকে নিয়ে এভাবে খেলা করে?
জীবন নিয়ে তো অনেক খেললাম
ভাগাভাগি করেছি জয়ের আনন্দ
হেরে যাওয়ার গ্লানি গুলো পকেটে পুরে
জামা সহ ভাসিয়ে দিয়েছি শিলাবতীর ধারায়।
এখন আর পকেট নেই
প্রয়োজন নেই, নেই শিলাবতীর কাছে যাওয়া
নিয়ম করে একলা থাকি
জানলা খুলে দেখি খেয়াল খুশির বৃষ্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন