শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

samayer dalil

সময়ের দলিল

বাবলু আহির

আমরা একে অপরকে ক'টা মুহূর্ত দিয়েছিলাম
তার হিসেব চলতেই থাকবে আমৃত্যু
চক্রবৃদ্ধি সুদের মতো আমাদের অতীত
সুদের মায়া বড্ড টানে একটা নেশার মতো।

জেগে থাকা রাত
আর প্রেমিকা হয়না আগের মতো
দিনগুলো অট্টহাসি করে
আমি নির্বিকার, নির্ভীক প্রেমিক নই।

যন্ত্রনা দিয়ে সময় মেপে নিই
পৃথিবী জাগলো নাকি ঘুমিয়ে আছে
যন্ত্রনার কম্পন গ্রাফ
এঁকে যায় সময়ের দলিল।

কোন মন্তব্য নেই: