মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

ক্রমাঙ্কের অলংকার

ক্রমাঙ্কের অলংকার

বাবলু আহির

এক,দুই...বারো...বাইশ…
ক্রমের অলংকারে গর্বিত মৃত অস্থি
প্রাগৈতিহাসিক থেকে উত্তর ঐতিহাসিক
অনুসৃত চলাচল দিব্য আলোক
ভোর তো আপেক্ষিক-বিশ্রাম বাসর উৎযাপন।

এই ঊষর বুকেও ছিল ঢেউয়ের খেলা-সবুজ উচ্ছ্বাস
জ্যোৎস্না কন্যার জীবনানন্দ,
ফেনায়িত বুদবুদ মরে গেছে কতকাল আগেই
রুগ্ন মঞ্চে স্তন পানে রত শুষ্ক পাঞ্জর-থেমে আছে যবনিকা
সে এখন শুধুই মা-অনন্তের।

সাজঘরে কাহিনী হাতে
বালি আর পাথরের বাক্যালাপ
শশ্মানের ছাই মাখে জৈবিক অনুসন্ধান!

কোন মন্তব্য নেই: