রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

ওই ছেলেটা

              ওই ছেলেটা



ওই ছেলেটা, এদিক তাকা

আমার আকাশ তোর মেঘেতে ঢাকা

তোর মনেরই কালো ধোঁয়ায়

আমার আকাশ একলা গোঁঙায়!


আমার আকাশ কিনবি বলে তুই

সুকৌশলে বিলিয়ে দিলি ভুঁই

গিললি যত সমাজ রক্ষার বই

তবুও আমায় বাঁধতে পারলি কই?


ওই ছেলে,বাঁধবি নাকি

পাড়ের বাঁধন, আছে বাকি?

আমার বুকে চলছে সমাজ-ভেলা

ঢেউয়ের সামাল তুই দিবি ক'বেলা?


ওই ছেলেটা,তিন ভাগ যে জল

উঠলে গর্জে বাঁচবে তোর স্থল?

চতুস্পদে হেঁটেই শুধু গেলি

আয় না, এবার পাহাড় চূড়ায় খেলি।



কোন মন্তব্য নেই: