মহাকাব্য
বাবলু আহির
এই যে মাঠ
ছড়িয়ে ছিটিয়ে কিছু ঘাসেদের পাড়া
এখানেই মিশে আছে পূর্ব পুরুষের শৈশব
এই মাঠ আমারও খুব চেনা।
কত খেলা হয়ে গেছে এইখানে
ঘাসের উপর ধূলোর ভিতর
এই মাঠের বুকে জমে আছে সেই সব
আমাদের অতীত খাতা।
ওই যে উড়ে গেল কয়েকটা শুকনো পাতা
সন্ধ্যার খেয়ালি বাতাসের টানে
ধূলোরাও জেগে ওঠে পাণ্ডুলিপি হাতে
শোনায় রোদ,ঝড়, বৃষ্টির মহাকাব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন