রবিবার, ২১ আগস্ট, ২০২২

এভাবেই রোজ

এভাবেই রোজ

বাবলু আহির

এতো ভেবো না তো
শুধু আজেবাজে ভাবনা জড়ো করো
তুমি না ভাবলেও পৃথিবী ঘুরবে
কান্না হাসি নতুন কিছু নয়।

মন্ত্রের মতো রোজ
এভাবেই নামাবলী জড়িয়ে বেঁচে আছি
একে একে সরে গেছে
যা কিছু আপন আপাত সবুজ।

সরে গেছে টেবিল চেয়ার
সরে গেছে প্রিয়মুখ প্রিয় ছবি
শুকনো ফুল নিয়ে সুতোটা ঝুলছে
ভ্রম হয় বুঝি বা দেওয়ালটা সরছে।

কোন মন্তব্য নেই: