বাবলু আহির
অভাবের অত্যাচারে নিঃশেষ হতে হতে
হাতের পাঁচ এই হৃদয়টাও বন্ধকীর ঋণে।
বৃন্ত থেকে খসে যেতে যেতে
সময়কে দোষারোপ করেছি অবেলায়।
ঋণের তেতো শস্য খেতে খেতে
সস্যকে করে তুলেছি স্বাদহীন।
জ্যোৎস্নার রেণু গায়ে মাখতে মাখতে
লোভী চামড়ায় চুলকানি আর চুলকানি!
তোমাকে নিংড়াতে নিংড়াতে
উন্নতির কথায় ঢোঁক গিলেছি বারবার।
বিবেকের বৃন্তে স্বভাবের প্রভাব
অভিভাবকের অভাবে ভাবনাগুলো অনাথ হয়ে যায়।
28/08/2018
মেদিনীপুর।
Copyright@B.Ahir
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন