শনিবার, ২০ আগস্ট, ২০২২

পালক ছেঁড়ার ক্ষত

পালক ছেঁড়ার ক্ষত

বাবলু আহির

তোমার এখন অনেক স্বাধীনতা
সিঁদুরের আবহমান মর্ম তুমি বুঝবে না
সিঁথির এই দিঘল আশ্চর্য
তোমাকে ঈর্ষণীয় করেছে শুকনো মরিচের মতো।

আমি এখন স্নান করি
সমুদ্রের নোনা জলে যখন তখন
এখন সে আমার অনেক চেনা
ঢেউয়ের সঙ্গে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছি।

ইচ্ছে করলেই মেলতে পারো ডানা
আপন মনে ভাসতে নেইকো মানা
তোমার এখন অনেক স্বাধীনতা
তুমি এখন

তোমার এখন অনেক স্বাধীনতা
সিঁথির দায়ে আমি পতিব্রতা
রাঙা দিঘল এই যে নিশান খানা
বন্ধকীতে আমি যে আধখানা।

কোন মন্তব্য নেই: