আমার আড়ালে
বাবলু আহির
আমার আড়ালে যে বীজ ঘুমিয়ে আছে
তোমার অনুভূতির অপেক্ষায়
তার বয়স আমি জানিনা
তার অতীত আমার জানা নেই।
এখন সে থেমে আছে আমার আড়ালে
পেছনে হাত বাড়িয়ে
কল্পনায় এঁকে নিই ঘুমন্ত শীতল দেহ
কানামাছি চলে চলতেই থাকে।
একান্তে সামনে আসে
কী করে আসে জানিনা
বুঝতে পারি না কিছুতেই
ঘুমিয়ে আছে নাকি তপস্যায় লীন হয়ে আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন