রবিবার, ২৪ মে, ২০২০

আজো আমায় ডাকে

আজো আমায় ডাকে


বাবলু আহির


দূর থেকে দূরে

দূরত্বের শৈল্পিক অবসরে

সীমান্ত এঁকে দেয় বর্ণালি,

তপস্যা আর সাধনার উৎসমূল থেকে

গাঢ় নীলে, নীলোৎপল চেয়ে থাকে অনন্ত নীলে।


পাখি বসত যে ডালে

নিরাশায় আগুন জ্বলে, নেভে না

সম্পূর্ণ ছাই হতে চেয়ে গাঢ় হয় স্মৃতি।

জীবন ছুটে যায় সৃজনের পথ ধরে

অসমাপ্ত কাহিনি যন্ত্রণা বর্ষণ করে।


চকোরিনি ভিজে গেছে

চৈতালি জ্যোৎস্নায়, ঠোঁটে তার

রূপোলী প্রেম স্বর্ণালী ছবি আঁকে নিরবতায়।

জেগে থাকা ভালো যদি ঘুম না আসে চোখে

শেষ কথা অনুভূতি আজো আমায় ডাকে।





কোন মন্তব্য নেই: