বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মুখোমুখি আমি আর চৈত্রের দুপুর

মুখোমুখি আমি আর চৈত্রের দুপুর

বাবলু আহির


মুখোমুখি আমি আর চৈত্রের দুপুর

দুজন দুজনের দিকে তাকিয়ে অপলক

আমরা যেন কেউ পরস্পর পরস্পরকে

কোনো দিন এতো ভালো করে দেখিনি।


দুজনের চোখে বিস্ময়

এভাবে কয়েকটা মুহূর্ত গেল

এরপর যেন ম্যাজিকের মতো বদলে যেতে লাগলো

মুখ আর মুখের ভাষা।


আমরা এখন একে অপরের বর্ণমালা চিনে ফেলেছি

আমাদের মধ্যে আর কোনো রহস্য নেই

দুজনেই দুজনের উপন্যাসের অন্তিম অধ্যায়ে

আমরা দুজনেই বৃষ্টির অভাব বোধ করছি।

কোন মন্তব্য নেই: