বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

হাত চলে যায়

হাত চলে যায়


বাবলু আহির


রান্নাঘরে কিছু ভাজা চলছে

শব্দ পাচ্ছি কিন্তু আন্দাজ করতে পারছি না

কিছুক্ষণ আগেই নতুন পেঁয়াজ নেওয়ার খসখসে শব্দ

কলতলায় কেউ একজন হাত ধুতে এলো।


কলতলা, রান্নাঘর,গোয়ালঘর

কত সহজেই আমি ঘুরে আসতে পারি

যেতে পারি গামছাটা কাঁধে ফেলে

দিগন্তের কাছাকাছি যেখানে মানুষ থাকে।


সেইসব সাদাকালো ছায়াছবির কাহিনীকে

কত যে রঙিন করে তুলি স্বপ্নের মতো!

এভাবেই চলে যায় দিন, চলে যাচ্ছে রাত

পায়ের আগে হাত চলে যাচ্ছে নয়তো প্রিয় লাঠি।


কোন মন্তব্য নেই: