শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

সুরাহা

সুরাহা


বাবলু আহির



সবুজ খেত তার খেলা শেষে

ফিরতে চাইছে ঘরে,

বিরোহী উঠোনে উত্থলে উঠছে

প্রেম ভাপ,শূন্য থালার কথাকলি

তুলসি-মঞ্চ ঘিরে মায়াবী জীবন।


প্রতিরাতে জাপটে ধরেছি একতারা

সাধনার শেষ নেই জেনেও,

সবুজ এসেছে

সুগন্ধ এসেছে

এসেছে সেই নিশাচর বুড়িটাও

ভোর শেষে সকাল এসেছে

কই সুরাহা তো আসেনি আজো।

কোন মন্তব্য নেই: