রহস্যভেদ পুরোহিতের কাজ নয়
বাবলু আহির
চ্যানেলটা না বদলে বরং ঘুরে আসা যাক
খোলা মাঠে, ঝুল বারান্দায়-অন্তরে
চারিদিকে শুধু সত্যের নিরুদ্দেশ বিজ্ঞপ্তি
নিচে ছোট করে লেখা-পোড়া রুটিতে কি মাখন ছিল?
এভাবে হাত গুটিয়ে
কতক্ষণ বসে থাকা যায়?
বরং জেগে থেকে ঘুমিয়ে পড়া যাক
ততক্ষণ জলের বাষ্পায়ন চলুক।
মাছেরা দলবদল করে?
হুম্, তবে জলের স্তর কমলে কিছু একটা হয়
বক কাদা মাখে?
তা মাখুক,রহস্য ভেদ পুরোহিতের কাজ নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন