উনুনের পাশে
বাবলু আহির
সবে তো চৈত্র শুরু হয়েছে
ঝলসে ওঠা ঘাসের মতো পেরিয়ে এসেছি বত্রিশটা চৈত্র
উত্তপ্ত এই বুকে এক পশলা বৃষ্টির খুব দরকার ছিল
জরুরী ভিত্তিতে কিছু বৃষ্টির ফোঁটা
পোড়া মনের শেষ ইচ্ছা।
ইচ্ছেরা নিষ্ফলা মেঘের মতো
উড়ে যায় দূরে-
হয়তো বা তারও দূরে রূপকথার মতো
ঝমঝমিয়ে বৃষ্টির প্রয়োজন পড়ে।
হেরে যাওয়া গেরস্থালির অন্তরে
বাষ্পীভূত হয় কলরোল
আমি এই চৈত্রের দূপুরে কেমন শুকিয়ে উঠছি
উনুনের পাশে ঘেমে গেছে বর্তমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন