রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

হতে পারে

হতে পারে

বাবলু আহির

রান্নাঘর ঘর থেকে ভেসে আসছে শব্দ
অপূর্ব গ্রাম্য ঘ্রাণ চারপাশে
ভালো লাগে দূরে থেকে
অনেক দূরের কোনো ছবি আঁকতে।

দূরত্বের যে রং আমি ব্যবহার করেছি
অনেকে তার নাম দিয়েছে বিষন্নতা
অলসতার সংজ্ঞাও শুনতে হয়েছে
আমাকে ঘিরে আছে খুব পরিচিত দেওয়াল।

দেওয়াল তৈরিটাও একটা শিল্প
একটা প্রয়োজনীয় আঙ্গিক
এসব কিছুকে ফাঁকি দিয়ে
ভেসে যাওয়াটার রং ভেসে যাচ্ছে।

কোন মন্তব্য নেই: