খুঁজে পেলাম না
বাবলু আহির
সেটাও তো একটা বসন্তেরই দিন ছিল
বাসন্তী রঙ ছিল
উৎসবের আমেজ ছিল
আমি জীবন পথের মোড়ে দাঁড়িয়ে ছিলাম
ব্যথার স্তুপে আগুন জ্বালিয়ে
আমি হাসছিলাম
আমি পা বাড়ালাম
কৃষ্ণচূড়া স্বাগত জানাল-সুস্বাগতম
আমি পৃথিবীর দিকে তাকালাম
চারদিক হেসে উঠলো
পরেরবার আবারো এলাম
কিন্তু সেই কৃষ্ণচূড়াকে আমি খুঁজে পেলাম না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন