সবুজাভ গন্ধ
বাবলু আহির
আমার এই টিনের ঘরে
একটাও জানলা নেই
কোনো মতে আকাশ আর বাতাসকে
আড়াল দিয়ে তৈরি মাথা গোঁজার ঠাঁই।
সে একটা সময় ছিল
বর্তমানটাই ছিল ভবিষ্যতের বেঁচে থাকা
সে একটা সময় ছিল
বসন্তকে ডিঙিয়ে বৈশাখীর আতঙ্ক।
ঝড় থেমে যাবে বলে যারা পাশে ছিল
তাদের বুকেই বসন্ত ছিল
আমার আকাশ জুড়ে ছিল ছেঁড়া কালো পলিথিন
আর কেঁপে ওঠা বাতাস।
বত্রিশটা বসন্ত গেছে নিলামে
শরীর জুড়ে নীলকুঠির সাহেবের হিসাব
লালবাড়ির অবহেলা অন্তরে
শূন্য থালায় মিশে আছে হলুদের সবুজাভ গন্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন