শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

শরৎ নিশান

শরৎ নিশান

বাবলু আহির


আনমনে কে গাইছে ভোরাই স্নিগ্ধ শরৎ প্রাতে!
পাপড়ি মেলে পদ্ম যে তার, ভোমরা মাতে তাতে।
শিউলি ঝরে রাশি রাশি শিশির ঝরা ঘাসে
শরৎ ঊষার সাথে সাথে শাপলা শালুক হাসে।
ওই যে দূরে খালের পাড়ে হাসছে কিছু কাশ
আসছে উমা ধরা মাঝে দিচ্ছে তারই আভাস।
সবুজ মাঠে শুভ্র নিশান কিষান মাখে খুশি
নীল সাগরে পাল তুলেছে ওই যে ভিনদেশী!
বঙ্গরানীর অঙ্গে অঙ্গে শরৎ রানীর বেশ
বঙ্গবাসীর মনে প্রাণে আগমনীর আবেশ।


02/09/2018
মেদিনীপুর।
Copyright@B.Ahir

কোন মন্তব্য নেই: