শাড়ির ভাঁজে
বাবলু আহির
আজ ষোলো বছর তোমাকে দেখিনি
তবু দিব্বি চলে যাচ্ছে-
চলে যাচ্ছে সময়, চলে যাচ্ছে বর্তমান
মনের ভেতর বয়ে বেড়াচ্ছি তোমার সেকেলে ছবি।
আমি অল্পতেই হাঁপিয়ে উঠি
উজানের সাঁতার শিখিনি আজো
নিজেকে গুছিয়ে নেব বলে প্রতিজ্ঞার ঘটা
সকালে উঠে দেখি অগোছালো রাত।
তোমাকে দেওয়া সোনালী সেই হাতঘড়ি
আজো কি সচল?
আজো কি পরো?
আগের মতো যেন হাত লুকিয়ো না শাড়ির ভাঁজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন