বুধবার, ২০ মে, ২০২০

কী এসে যায় মন্ত্রীবর

কী এসে যায় মন্ত্রীবর?


বাবলু আহির


যাদের সেকেন্ড কাটে অনিশ্চিতেই

                    সকাল তাদের স্বপ্ন,

আশায় আশায় জনম পার

                     হয়ে ভোটের রত্ন।


১লা মে-এর স্বপ্ন কি আর

         ৮ই মে'তে সত্য হয়?

সরকার যদি যন্ত্র দানব

        ভোটরত্নও পুতুল হয়।


একদিকে তো খিদের জ্বালা

             অন্যদিকে পরিবার,

হাঁটতে গিয়ে হারিয়ে গেল

            শ্রমিক-মজুর-জোগানদার!


মাত্র ষোলো এমন কি আর?

          সবকিছুতেই মাতব্বর!

কোটি থেকে খসলে দু'চার

            কী এসে যায় মন্ত্রীবর?

          

কোন মন্তব্য নেই: