রবিবার, ২ জুন, ২০১৯

দরজা

দরজা

বাবলু আহির

সকাল হয়েছে- যেমনটা হয়,

স্বার্থের কম্বলে মোড়া!

দুঃসাহস নেই বাইরে যাওয়ার

তাই ঘরের কোণে- মোমের বাতি;

তেল নেই- সরষেতে ভূত- পাম্পে লেগেছে খরা!

রাত্রি শেষে ইঁদুর ভায়া ফিরছে বাসায়

মুখে- চোখে স্বার্থের ছোপ লেগে তখনোও;

আমার ঘুমের তৃষ্ণার্ত চোখ দেখে- গুঁম্ফ নাড়ে!

এর আগে কখনও দেখিনি তাকে

একই ছাদের নিচে-

আমার অজান্তে সুড়ঙ্গ কেটে

তৈরি করেছে- দরজা তার একান্ত নিজের।

কোন মন্তব্য নেই: