নোট
খাদ্য নয় খাবার নয়
তবু আসে জিভে জল
দেখিলে নোটের তাড়া
শরীরে বাড়িবে বল।
ঠোঁট কাটা কোর্টে গেলে
কালো কোটে ছোটে সে
ভাগ্যের চাকা ছোটে
ভোট হয় অক্লেশে।
পকেটে পুরিলে নোট
এসির গলায় রসি
টাকের পরিধি বৃদ্ধি—
ভরিবে অ্যাকাউন্ট রাশি
মুখেতে থাকিবে ধোঁয়া
দাঁত হবে লাল
হাসিতে সুবিধা হবে
খুশিতে ভরিবে গাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন